একই পেইন কিলার মূল্য বা দামের এত পার্থক্য কেন

একই পেইন কিলার মূল্য বা দামের এত পার্থক্য কেন? কাউকে ছোট কিংবা কটাক্ষ করার জন্য এই লেখাগুলো নয়। লেখাগুলোর মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

একই পেইন কিলার মূল্য বা দামের এত পার্থক্য কেন

বাংলাদেশের ফার্মা মার্কেট তথা মেডিসিন মার্কেটে কয়েকটি স্বনামধন্য কোম্পানির পেইন কিলার ঔষধের দামের এত তারতম্য কেন? কোন মানদন্ডের ভিত্তিতে এই ঔষধগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) নির্ধারণ করা হয়?

পেজ সূচীপত্র

ভিন্ন ভিন্ন কোম্পানির পেইন কিলার ঔষধের মূল্য বা দাম

বাংলাদেশ মেডিসিন মার্কেটে নাম্বার ওয়ান এবং স্বনামধন্য কোম্পানি স্কয়ার এর জেনল ৫০০ মি:গ্রা: (Xenole 500 mg) প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫ টাকা। (প্রোজেসিক ৫০০-ইনসেপ্টা, ডিনোভো ৫০০-বেক্সিমকো, নেসো ৫০০-এরিস্টোফার্মা, ন্যাপ্রো-এ প্লাস ৫০০-একমি, সলিভো ৫০০- হেলথকেয়ার একই দাম)।

একই ঔষধ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল এর ন্যাপ্রোসিন প্লাস ৫০০ মি:গ্রা: (Naprosyn Plus 500 mg) প্রতিটি ট্যাবলেট এর দাম ২১ টাকা ও এসিআই ফার্মার অ্যানাফ্লেক্স ম্যাক্স ৫০০ মি:গ্রা: (Anaflex Max 500 mg) প্রতিটি ট্যাবলেট এর দাম ২১ টাকা।

আবার এই একই ঔষধ ইবনে সিনা কোম্পানির নুপ্রালজিন প্লাস ৫০০ মি:গ্রা: (Nupralgin Plus 500 mg) প্রতিটি ট্যাবলেটের দাম ১০ টাকা, অপসোনিন কোম্পানির নাক্সিন প্লাস ৫০০ মি:গ্রা: (Naxin Plus 5oo mg) প্রতিটি ট্যাবলেটের দাম ১২.৫০ টাকা, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ন্যাপচেক ৫০০ মি:গ্রা:(Napsec 500) প্রতিটি ট্যাবলেটের দাম ১১ টাকা। তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কিছু কোম্পানি যাদের এই ঔষধগুলোর দাম আরও কম কিন্তু এটা কিভাবে সম্ভব?

আরও পড়ুন ঃ একই এন্টিবায়োটিক ঔষধের দামের এত পার্থক্য কেন?

ভিন্ন ভিন্ন কোম্পানির পেইন কিলার ঔষধের মূল্য বা দামের পার্থক্য

স্কয়ার (ইনসেপ্টা, একমি, হেলথকেয়ার, এরিস্টোফার্মা) কোম্পানির তুলনায় রেডিয়েনট ACI ফার্মাসিটিক্যালস এর প্রতিটি ট্যাবলেটের মূল্য ৬ টাকা বেশি আবার একই ঔষধ রেডিয়েন্ট ও ACI কোম্পানির তুলনা ইবনে সিনা কোম্পানি ও অপসোনিন কোম্পানির প্রতিটি ট্যাবলেটের মূল্য যথাক্রমে ১১ টাকা ও সাড়ে ৮ টাকা কম। স্কয়ার (ইনসেপ্টা, একমি, হেলথকেয়ার, এরিস্টোফার্মা) কোম্পানির তুলনায় ইবনে সিনা কোম্পানির প্রতিটি ট্যাবলেটের মূল্য ৫ টাকা এবং অপসোনিন কোম্পানির প্রতিটি ট্যাবলেটের দাম ২.৫০ টাকা  কম। কিন্তু কেন? কিসের ভিত্তিতে কম-বেশী হয়ে থাকে?

আরও পড়ুন ঃ টাফনিল কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম কি?

প্রোডাক্ট ম্যানুফ্যাকসারিং প্রসেস

বাংলাদেশের ফার্মা মার্কেটে স্বনামধন্য ও নাম্বার ওয়ান কোম্পানি স্কয়ার সহ টপ টেন কোম্পানিগুলো সবাই স্ট্যান্ডার্ড মান সম্পন্ন প্রডাক্ট মার্কেটিংয়ের দাবি করেন। তারা আরও দাবি করেন যে, তাদের র-মেটারিয়ালস ইউরোপিয়ান সোর্স থেকে কালেকশন করা, তাদের ফ্যাক্টরি UK-MHRA এপ্রুভড। FDA এপ্রুভড এবং প্রত্যেক কোম্পানির দাবি USP অথবা BP  অনুসরণ করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়। সব কোম্পানির ফ্যাক্টরি ঢাকা ও গাজীপুর বা তার আশেপাশে অবস্থিত। তাহলে মূল্য বা দামের এত পার্থক্য কেন?

স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস জানতে এখানে ক্লিক করুন

উপসংহার

এখন আমাদের মতো সাধারণ ভক্তাদের মনে একটি প্রশ্ন ভিন্ন ভিন্ন কোম্পানির ঔষধগুলো গুণগতমান যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করা হয় কি? কোন কোন মানদণ্ডের উপর ভিত্তি করে যথাযথ কর্তৃপক্ষ সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) নির্ধারণ করে থাকেন? বাংলাদেশের ঔষধ প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ঔষধগুলোর গুণগত মান ঠিক রেখে মূল্য বা দামের বৈষম্য দূর করে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারণ করার অনুরোধ জানাচ্ছি।

আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, যেন অন্যান্য ভোক্তা বন্ধুরাও এ তথ্যগুলো জানতে পারেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরিশেষে একটি কথা স্মরণ করে দিতে চাই আর  সেটি হলো ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url