জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ঔষধের দামের এত পার্থক্য কেন
জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ঔষধের মূল্য বা দামের এত পার্থক্য কেন? কাউকে ছোট কিংবা কটাক্ষ করার জন্য এই লেখাগুলো নয়। লেখাগুলোর মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বাংলাদেশের ফার্মা মার্কেট তথা মেডিসিন মার্কেটে কয়েকটি স্বনামধন্য কোম্পানির জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ঔষধের দামের এত তারতম্য কেন? কোন মানদন্ডের ভিত্তিতে এই ঔষধগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করা হয়?
পেজ সূচীপত্র
ভিন্ন ভিন্ন কোম্পানির এন্টিবায়োটিক ঔষধের দাম
বাংলাদেশ মেডিসিন মার্কেটে নাম্বার ওয়ান এবং স্বনামধন্য কোম্পানি স্কয়ার এর সেফটিন প্লাস ৫০০ মি:গ্রা: (Cefotil Plus 500 mg) প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬০ টাকা। (ইনসেপ্টা, অপসনিন, এসিআই একই দাম)।
একই ঔষধ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল এর রফিউমক্ল্যাভ ৫০০ মি:গ্রা: (Rofuclave 500 mg) প্রতিটি ট্যাবলেট এর দাম ৮৫ টাকা ও এভারেস্ট ফার্মার রক্সটাল এক্সপি ৫০০ মি:গ্রা: (Roxtal XP 500) প্রতিটি ট্যাবলেট এর দাম ৭৫ টাকা।
আবার এই একই ঔষধ ইবনে সিনা কোম্পানির মেরোক্ল্যাভ ৫০০ মি:গ্রা: (Meroclave 500 mg) প্রতিটি ট্যাবলেটের দাম ৫০ টাকা। তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কিছু কোম্পানি যাদের এই ঔষধগুলোর দাম আরও কম কিন্তু এটা কিভাবে সম্ভব?
আরও পড়ুন ঃ
ভিন্ন ভিন্ন কোম্পানির এন্টিবায়োটিক ঔষধের দামের পার্থক্য
স্কয়ার কোম্পানির তুলনায় রেডিয়েনট ফার্মাসিটিক্যালস এর প্রতিটি ট্যাবলেটের মূল্য ২৫ টাকা বেশি আবার একই ঔষধ রেডিয়েন্ট কোম্পানির তুলনা ইবনে সিনা কোম্পানির প্রতিটি ট্যাবলেটের মূল্য ৩৫ টাকা কম ও স্কয়ার কোম্পানি তুলনায় ইবনে সিনা কোম্পানির প্রতিটি ট্যাবলেট এর মূল্য ১০ টাকা কম। কিন্তু কেন? কিসের ভিত্তিতে কম বা বেশি?
আরও পড়ুন ঃ
প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস
বাংলাদেশের ফার্মা মার্কেটে স্বনামধন্য ও নাম্বার ওয়ান কোম্পানি স্কয়ার সহ টপ টেন কোম্পানিগুলো সবাই স্ট্যান্ডার্ড মান সম্পন্ন প্রডাক্ট মার্কেটিংয়ের দাবি করেন। তারা আরও দাবি করেন যে, তাদের র-মেটারিয়ালস ইউরোপিয়ান সোর্স থেকে কালেকশন করা, তাদের ফ্যাক্টরি UK-MHRA এপ্রুভড, আলাদা সেফোলোসপোরিন প্লান্টে প্রোডাক্ট তৈরি, FDA এপ্রুভড এবং প্রত্যেক কোম্পানির দাবি USP অথবা BP অনুসরণ করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়। তাহলে মূল্য বা দামের এত পার্থক্য কেন?
উপসংহার
এখন আমাদের মতো সাধারণ ভক্তাদের মনে একটি প্রশ্ন ভিন্ন ভিন্ন কোম্পানির ঔষধগুলো গুণগতমান যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করা হয় কি? কোন কোন মানদণ্ডের উপর ভিত্তি করে যথাযথ কর্তৃপক্ষ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে থাকেন? বাংলাদেশের ঔষধ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ঔষধগুলোর গুণগত মান ঠিক রেখে মূল্য বা দামের বৈষম্য দূর করে ভক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নির্ধারণ করার অনুরোধ জানাচ্ছি।
আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, যেন অন্যান্য ভোক্তা বন্ধুরাও এ তথ্যগুলো জানতে পারেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরিশেষে একটি কথা স্মরণ করে দিতে চাই আর সেটি হলো ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ঔষধ খাবেন না, এন্টিবায়োটিক ঔষধ খাওয়ার প্রয়োজন হলে ফুল কোর্স খাবেন।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url