ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৬
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানার জন্য আপনি কি গুগলে সার্চ করছেন? বাংলাদেশের রাজধানী ও প্রাচীনতম শহর ঢাকার সাথে মহানন্দা নদীর কোল ঘেঁষে গড়ে উঠা আমের শহর চাঁপাইনবাবগঞ্জের সাথে সেতু বন্ধন স্থাপন করেছে এই ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ রেল লাইনটি।
আরামদায়কভাবে ও স্বাচ্ছন্দে চাঁপাইনবাবগঞ্জ যেতে ট্রেন যোগাযোগ বেশ গুরুত্বপূর্ণ। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ যে ট্রেন চলাচল তার নাম, সময়সূচী, ভাড়ার তালিকা ও টিকিট কাটার নিয়মসহ অন্যান্য তথ্য সম্পর্কে।
পেজ সুচীপত্র
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের নাম
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের নাম জানার জন্য আপনারা এতক্ষণে গুগলে সার্চ করা শুরু করেছেন। আপনারা যেন সহজেই এই রুটে চলাচলকারি ট্রেনের নাম জানতে পারেন সে জন্যই আজকের এ তথ্যগুলো। প্রাচীন শহর ঢাকার সাথে আমের নগরী চাঁপাইনবাবগঞ্জের মাঝে যে ট্রেনগুলো চলাচল করে সে ট্রেনগুলোর নাম নিম্নে উল্লেখ নাম হলো -
- পদ্মা এক্সপ্রেস ৭৫৯,
- সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৩,
- বনলতা এক্সপ্রেস ৭৯১,
- ধুমকেতু এক্সপ্রেস ৭৬৯,
- মধুমতি এক্সপ্রেস ৭৫৫।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের সময়সূচী
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের সময়সূচী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রেন যোগে যেখানেই যেতে চান না কেন আপনার প্রয়োজন হবে ট্রেনের সময়সূচি। ট্রেন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য যে সময়সূচী মেনটেন করে চলে নিম্নে সে সময়সূচী প্রদান করা হলো।
ট্রেনের নাম | হইতে | ছাড়ার সময় | শেষ গন্তব্য | পৌঁছার সময় | ছুটির দিন |
ধুমকেতু এক্সপ্রেস | ঢাকা | সকাল ০৬ঃ০০ | চাঁপাইনবাবগঞ্জ | সকাল ১২ঃ৪০ | শনিবার |
বনলতা এক্সপ্রেস | ঢাকা | দুপুর ০১ঃ৩০ | চাঁপাইনবাবগঞ্জ | সন্ধ্যা ০৭ঃ০৫ | শুক্রবার |
সিটসিটি এক্সপ্রেস | ঢাকা | দুপুর ০২ঃ৪০ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ০৮ঃ৩০ | রবিবার |
পদ্মা এক্সপ্রেস | ঢাকা | রাত ১১ঃ১০ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ০৪ঃ২০ | মঙ্গলবার |
মধুমতি এক্সপ্রেস | ঢাকা | বিকাল ০৩ঃ০০ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ১১ঃ৪০ | বৃহস্পতিবার |
বিশেষ দ্রষ্টব্য ট্রেনের সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন ঃ খুলনা টু রাজশাহী ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের ভাড়া
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের ভাড়া জানার জন্য আপনারা গুগলে সার্চ করে থাকেন। ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ কোন ট্রেনের ভাড়া কত এতথ্যগুলো সহজেই যেন পেয়ে জান সেজন্য খুব সুন্দর ভাবে ভাড়ার তালিকা নিম্নে উল্লেখ করা হলো।
বগির ধরন / আসন বিভাগ | ভাড়া বা টিকিটের মূল্য |
শোভন | ৩৯৫/- ও ৪৫০/-টাকা |
শোভন চেয়ার ও প্রথম চেয়ার | ৪৫০/- টাকা ও ৮২৯/- টাকা |
প্রথম সিট | ৫২০/- টাকা |
স্নিগ্ধা এবং স্নিগ্ধা চেয়ার | ৭৮৬/- ও ৮৭৫/- এবং ১০৬২/- টাকা |
এসি সিট ও এসি বার্থ | ৯৮২/- টাকা ও ১৪৭৩/- টাকা |
উল্লেখ্য যে ট্রেনের এই ভাড়ার তালিকা পরিবর্তন হতে পারে।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে এখানে পড়ে বিস্তারিতভাবে জেনে নিন। টিকিট ছাড়া ট্রেনে উঠা এক ধরনের বোকামি। যেকোনো সময় টিটি এসে আপনাকে চেক করলে বিপদে পড়ে যেতে পারেন। আক্কেল সেলামি দিতে হতে পারে, হয়ে যেতে পারে জেল-জরিমানার মতো সাজা। সেজন্য যে কোন ধরনের সাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করুন।
ট্রেনের টিকিট দুইভাবে সংগ্রহ করা যেতে পারেন। স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারেন আবার বাংলাদেশ রেলসেবা অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে নিরাপদে ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। এজন্য আমাদের অন্য একটি আর্টিকেল "অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে" পড়ে নিন।
আরও পড়ুন ঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেনগুলোর বিরতির স্টেশন
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারি ট্রেনগুলো যে সকল স্টেশনে বিরতি দেয় সেগুলো জানা একজন যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনি কোন স্টেশনে নামবেন বা কোন স্টেশনে উঠবেন এগুলো আগে থেকেই নির্ধারণ করে রাখতে হয়, যদিও প্রতিটি কামরাতেই এ্যনানাউন্স করে বলে দেওয়া হয় ট্রেনটি এখন কোন স্টেশনে থামবে। এই রুটে চলাচলকারি ট্রেনগুলো যে সকল স্টেশনে বিরতি দেয় তার নাম নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু,
- বিমানবন্দর স্টেশন,
- জয়দেবপুর স্টেশন,
- টাঙ্গাইল স্টেশন,
- যমুনা সেতু পূর্ব স্টেশন,
- এম মনসুর আলী স্টেশন,
- উল্পাপাড়া স্টেশন,
- চাটমোহর স্টেশন,
- ঈশ্বরদী বাইপাস স্টেশন,
- আব্দুলপুর জংশন স্টেশন,
- সারদা রোড স্টেশন,
- রাজশাহী শিরোইল স্টেশন,
- রাজশাহী কোর্ট স্টেশন,
- সিতলাই স্টেশন,
- ২৪ নগর স্টেশন,
- কাকনহাট স্টেশন,
- ললিতনগর স্টেশন,
- আমনুরা স্টেশন,
- চাঁপাইনবাবগঞ্জ স্টেশন, যাত্রা শেষ।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ রেল পথের দূরত্ব কত
ঢাকা থেকে যারা রেলপথে ট্রেন যোগে চাঁপাইনবাবগঞ্জ যেতে চান তাদের মাথায় একটি প্রশ্ন থেকে যায়। আর সেটি হলো ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলপথে দূরত্ব কত? কেননা অনেকেই মনে করেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য দূরত্ব একটি ফ্যাক্টর। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে লাইনটি ঢাকা ও রাজশাহী বিভাগের ৮টি জেলাকে সংযুক্ত করে স্থাপন করা হয়েছে। এই সবগুলো জেলাকে সংযুক্ত করে স্থাপন করার কারণে এর দূরত্ব একটু বেশি মনে হতে পারে। এই দূরত্ব একটু বেশি মনে হলেও এই সকল জেলার লোকজন রেলসেবার সুবিধা ভোগ করে থাকেন। যমুনা রেলসেতু দিয়ে রেলপথে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব ৩২৭ কিলোমিটার।
আরও পড়ুন ঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ভাড়া ও টিকিট কাটার নিয়ম জেনে নিন।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে যেতে কত সময় লাগে
অনেক যাত্রী আছেন যারা বেশি সময় ধরে জার্নি করাটা পছন্দ করেন না, আবার অনেকে আছেন বেশি সময় ধরে জার্নি করলে বেশি আনন্দ উপভোগ করেন। সেজন্য যাত্রার সময়টা স্ট্যান্ডার্ড মানের হলে সকলের জন্যই ভালো হয়। বেশি সময় ধরে জার্নি করলে ট্রায়াডনেস ও বোরিং লাগে। ট্রেনে বেশি সময় ধরে জার্নি করলে অনেকেরই এমনটি হয় না। বাংলাদেশের রেলওয়ে লাইন, দূরত্ব, বিরতির স্টেশন এবং ট্রেনের গতিবেগ সবকিছু বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন যাত্রার সময় নির্ধারণ করেছেন ৫ ঘন্টা ৫০ মিনিট অর্থাৎ একটি ট্রেন ঢাকা থেকে ছাড়লে ৫ ঘন্টা ৫০ মিনিট পরে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে পৌঁছাবে।
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেন সম্পর্কে কিছু জিজ্ঞাসা বা FAQ
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল সম্পর্কে অনেকেই অনেক সাধারন প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। আপনারা যারা আর্টিকেলটি পুরোপুরি পড়েছেন তারা এরকম অনেক প্রশ্ন-উত্তর পেয়ে গেছেন। আরও কিছু প্রশ্ন-উত্তর যেন আপনারা সহজেই পেয়ে যান সেজন্যই এপর্বটি লেখা। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সম্পর্কে আরও কিছু সাধারন প্রশ্ন-উত্তর নিম্নে প্রদান করা হলো।
প্রশ্ন ঃ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়?
উত্তর ঃ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকেট স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে কাটতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও কাটতে পারবেন।
প্রশ্ন ঃ ট্রেনে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যেতে কত সময় লাগে?
উত্তর ঃ ট্রেনে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যেতে ৫ ঘন্টা ৫০ মিনিট সময় লাগে।
প্রশ্ন ঃ রেলপথে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব কত?
উত্তর ঃ রেলপথে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব ৩২৭ কিলোমিটার।
প্রশ্ন ঃ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিট কতদিন আগে কাটা যায়?
উত্তর ঃ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিট অনলাইনে ৫-৬ দিন আগে কাটা যায়।
প্রশ্ন ঃ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের নরমাল টিকিটের মূল্য কত?
উত্তর ঃ ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের নরমাল টিকিটের মূল্য ৩৯৫ টাকা থেকে ৪৫০ টাকা।
উপসংহার
আশা করি, ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে আজকের আর্টিকেলটি পড়ে আপনারা জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যরাও এতথ্যগুলো জানতে পারেন।
প্রিয় পাঠক বৃন্দ, আপনারা অবগত আছেন যে সকল জার্নিই আরামদায়ক হয় না। তবে আনন্দময় ও মনোমুগ্ধকর জার্নি হলো ট্রেন জার্নি। এই জার্নিতে সবসময় সচেতন ও সতর্ক থাকবেন। অন্যের দেওয়া কিছু খাবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url