চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ এর ইতিহাস
চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ এর ইতিহাস সম্পর্কে আজকের আর্টিকেলটি লেখা। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা পুরো পৃথিবীকে বিস্মিত করেছে। চাঁদের মাটিতে প্রথম মানুষের পা রাখা ছিল তেমনই একটি ঘটনা। হাজার বছর ধরে মানুষ আকাশের চাঁদকে দেখে এসেছে! সময়ের বিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে মানুষ সত্যিই চাঁদের মাটিতে পৌঁছে গেছে।
এই ঐতিহাসিক চন্দ্র যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন মহাকাশ নভোচারী নীল আর্মস্ট্রং। তিনি ছিলেন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ। এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে ১৯৬৯ সালের ২০ জুলাই, নাসা'র (NASA) অ্যাপোলো ১১ (Apollo 11) মিশনের মাধ্যমে। নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য আর্টিকেলটি পুরোপুরি পড়ুন।
পেজ সূচীপত্র
চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং (Neil Armstrong)
চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং! Eagle চাঁদের মাটিতে অবতরণের কয়েক ঘণ্টা পর নীল আর্মস্ট্রং (Neil Armstrong) মহাকাশযানের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। অবশেষে তিনি চাঁদের মাটিতে পা রাখেন। নীল আর্মস্ট্রং (Neil Armstrong) হলেন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ। তাঁর সেই ঐতিহাসিক পদক্ষেপ ঘটে ১৯৬৯ সালের ২০ জুলাই।
চাঁদের মাটিতে পা রাখার সময় নীল আর্মস্ট্রং (Neil Armstrong) এর বলা বিখ্যাত কথাটি পরবর্তীতে ইতিহাসের অন্যতম স্মরণীয় উক্তিতে পরিণত হয় “That's one small step for a man, one giant leap for mankind.” বাংলায় এর অর্থ দাঁড়ায় "একজন মানুষের জন্য এটি ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এটি এক বিশাল অগ্রযাত্রা"।
চাঁদে প্রথম মানুষ যাওয়ার স্বপ্ন
চাঁদে মানুষ পাঠানো শুধু একটি বৈজ্ঞানিক স্বপ্নই ছিল না, এটি ছিল তৎকালীন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশ প্রতিযোগিতারও একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন Sputnik 1 উৎক্ষেপণ করে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হিসেবে ইতিহাস তৈরি করে। ১৯৬১ সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে যান।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণায় আরও বড় লক্ষ্য নির্ধারণ করে। ১৯৬১ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি (John F. Kennedy) ঘোষণা করেন যে এ দশক শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠাবে এবং তাকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে। এই লক্ষ্য পূরণের জন্য NASA শুরু করে Apollo Program.
নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ (Apollo 11) মিশন
নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ (Apollo 11) ছিল মানুষের চাঁদে অবতরণের জন্য NASA এর প্রথম সফল মিশন। মিশনটির তিনজন মহাকাশচারী ছিলেন.
- নীল আর্মস্ট্রং (Neil Armstrong) - Mission Commander.
- বাজ আলড্রিন (Buzz Aldrin) - Lunar Module Pilot.
- মাইকেল কলিন্স (Michael Collins) - Command Module Pilot.
তাদের মহাকাশ যানের দুটি গুরুত্বপূর্ণ অংশের নাম ছিল Columbia এবং Eagle. Columbia ছিল Command and Service Module আর Eagle ছিল Lunar Module, যেটি চাঁদের মাটিতে অবতরণ করার জন্য তৈরি করা হয়েছিল।
অ্যাপোলো ১১ কীসে করে চাঁদে গিয়েছিল?
অ্যাপোলো ১১ (Apollo 11) মহাকাশযানকে পৃথিবী থেকে মহাকাশে নিয়ে গিয়েছিল বিশাল আকারের "স্যাটার্ন ভি রকেট" (Saturn V Rocket). ১৬ জুলাই ১৯৬৯, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার Kennedy Space Center থেকে "স্যাটার্ন ভি রকেট" এর মাধ্যমে Apollo 11 উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় তিনজন মহাকাশচারীই মহাকাশযানের ভেতরে ছিলেন। "Saturn V Roket" ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর একটি। এটি Apollo 11 কে পৃথিবীর কক্ষপথে নিয়ে যায় এবং পরে মহাকাশযানটিকে চাঁদের দিকে পাঠানো হয়।
চাঁদের পথে যাত্রা
পৃথিবী থেকে যাত্রা শুরু করার পর অ্যাপোলো ১১ (Apollo 11) প্রায় তিন দিন মহাকাশে ভ্রমণ করে চাঁদের কাছে পৌঁছায়। ১৯ জুলাই ১৯৬৯ সালে Apollo 11 চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এরপর Armstrong এবং Aldrin Eagle নামের Lunar Module এ উঠেন। অন্যদিকে Michael Collins Columbia তে থেকে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকেন। এরপর শুরু হয় মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ - চাঁদের মাটিতে অবতরণ।
চাঁদের মাটিতে প্রথম অবতরণ
২০ জুলাই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং (Neil Armstrong) এবং বাজ আলড্রিন (Buzz Aldrin) Eagle নিয়ে চন্দ্র পৃষ্ঠের দিকে নামতে শুরু করেন। তাঁরা চাঁদের এমন একটি এলাকায় অবতরণ করেন, যার নাম Sea of Tranquility (Mare Tranquillitatis).অবতরণের সময় কিছু সমস্যা দেখা দেয়। Eagle এর কম্পিউটার সতর্ক সংকেত দিতে শুরু করে।
নির্ধারিত অবতরণস্থলের কিছু অংশ পাথরে ভরা থাকায় আর্মস্ট্রংকে নিজ হাতে মহাকাশযানটি পরিচালনা করে নিরাপদ জায়গা খুঁজে নিতে হয়। শেষ পর্যন্ত ২০ জুলাই ১৯৬৯ তারিখে Eagle সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে। নীল আর্মস্ট্রং তখন পৃথিবীতে বার্তা পাঠান “The Eagle has landed.” NASA এর তথ্য অনুযায়ী, অবতরণের সময় তাদের হাতে খুব অল্প পরিমাণ জ্বালানি অবশিষ্ট ছিল।
চাঁদের মাটিতে প্রথম মানুষ
Eagle চাঁদের মাটিতে অবতরণের কয়েক ঘণ্টা পর Neil Armstrong মহাকাশযানের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। অবশেষে তিনি চাঁদের মাটিতে পা রাখেন। নীল আর্মস্ট্রং (Neil Armstrong) হলেন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ। তাঁর সেই ঐতিহাসিক পদক্ষেপ ঘটে ১৯৬৯ সালের ২০ জুলাই।
চাঁদের মাটিতে পা রাখার সময় নীল আর্মস্ট্রং (Neil Armstrong) এর বলা বিখ্যাত কথাটি পরবর্তীতে ইতিহাসের অন্যতম স্মরণীয় উক্তিতে পরিণত হয় “That's one small step for a man, one giant leap for mankind.” বাংলায় এর অর্থ দাঁড়ায় "একজন মানুষের জন্য এটি ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এটি এক বিশাল অগ্রযাত্রা"।
বাজ আলড্রিন (Buzz Aldrin) এর চাঁদে পা রাখা
নীল আর্মস্ট্রং (Neil Armstrong) এর কিছুক্ষণ পর বাজ আলড্রিন (Buzz Aldrin) Eagle থেকে বেরিয়ে চাঁদের মাটিতে পা রাখেন। ফলে নীল আর্মস্ট্রং (Neil Armstrong) হন প্রথম এবং বাজ আলড্রিন (Buzz Aldrin) হন দ্বিতীয় মানুষ, যিনি চাঁদের মাটিতে হাঁটেন। অন্যদিকে Michael Collins তখনও Columbia তে থেকে চাঁদের কক্ষপথে অবস্থান করছিলেন। তাই Apollo 11-এর তিনজনের মধ্যে দু'জন চাঁদের মাটিতে হাঁটেন আর অন্যজন চাঁদের কক্ষপথে থেকে তাদের জন্য অপেক্ষা করেন।
চাঁদের মাটিতে তাঁরা কী করেছিলেন?
নীল আর্মস্ট্রং (Neil Armstrong) ও বাজ আলড্রিন (Buzz Aldrin) প্রায় আড়াই ঘণ্টা চাঁদের পৃষ্ঠে কাজ করেন। তাঁরা সেখানে যে কাজগুলো করছিলেন তার উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করা হলো।
- চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করেন,
- ছবি তোলেন,
- বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করেন,
- বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তথ্য সংগ্রহ করেন,
- যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করেন,
- পৃথিবীর মানুষের উদ্দেশ্যে একটি স্মারক ফলক রেখে আসেন,
- তাঁরা, প্রায় ২১.৫ কেজি (৪৭ পাউন্ড) চাঁদের মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসেন।
চাঁদ থেকে পৃথিবীতে ফিরে আসা
চাঁদের মাটিতে প্রায় ২১ ঘণ্টা থাকার পর Neil Armstrong এবং Buzz Aldrin আবার Eagle এর Ascent Stage এ উঠে চন্দ্র পৃষ্ঠ থেকে উড্ডয়ন করেন। এরপর তাঁরা চাঁদের কক্ষপথে থাকা Michael Collins এর Columbia মহাকাশযানের সঙ্গে মিলিত হন। তিনজন আবার একসঙ্গে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
অবশেষে ২৪ জুলাই ১৯৬৯সালে অ্যাপোলো ১১ (Apollo 11) পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে। এভাবেই পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষ চাঁদে গিয়ে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসে।
নীল আর্মস্ট্রং ও চাঁদে অভিযানের গুরুত্ব
চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ অভিযান শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং পুরো মানবজাতির জন্য একটি ঐতিহাসিক অর্জন ছিল। এর আগে মানুষ মহাকাশে গিয়েছিল, কিন্তু কোনো মানুষ পৃথিবীর বাইরে অন্য কোনো জগতের মাটিতে পা রাখেনি। Neil Armstrong ও Buzz Aldrin সেই অসম্ভব মনে হওয়া কাজটিকে বাস্তবে করে দেখান।
এই মিশনের সফলতার মাধ্যমে প্রমাণিত হয় যে, মানুষ শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, বিজ্ঞানের উন্নত প্রযুক্তির সাহায্যে অন্য জগতেও পৌঁছাতে পারে। Apollo 11এর পর আরও কয়েকটি Apollo মিশনে মানুষ চাঁদে যায়। পরবর্তী সাড়ে তিন বছরে আরও ১০ জন মহাকাশচারী চাঁদের মাটিতে হাঁটেন।
নীল আর্মস্ট্রং (Neil Armstrong) এর উত্তরাধিকার
নীল আর্মস্ট্রং (Neil Armstrong) এর নাম চাঁদের ইতিহাসের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে গেছে। তিনি শুধু একজন মহাকাশচারী ছিলেন না, তিনি হয়ে উঠেন মানবজাতির এক ঐতিহাসিক মুহূর্তের প্রতীক। তাঁর সেই প্রথম পদক্ষেপ দেখেছিল পৃথিবীর কোটি কোটি মানুষ।
NASA 'র ঐতিহাসিক নথি অনুযায়ী, প্রায় অর্ধ বিলিয়ন মানুষ টেলিভিশনে সেই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেছিল। আজও কোন মানুষ যখন মহাকাশ যাত্রার ইতিহাস আলোচনা বা পর্যালোচনা করে তখন সবার আগে আসে নীল আর্মস্ট্রং (Neil Armstrong) ও অ্যাপোলো ১১ (Apollo 11) 'র নাম।
নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ সম্পর্কে কিছু জিজ্ঞাসা (FAQ)
চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ এর ইতিহাস সম্পর্কে উক্ত আলোচনা পড়ে আপনারা অনেক প্রশ্ন-উত্তর সম্পর্কে জানতে পেরেছেন। এর পরেও আরোও কিছু প্রশ্ন-উত্তর আপনাদের জানার সার্থে আলোচনা করা হলো, একটু কষ্ট করে পড়ে জেনে নিন।
প্রশ্ন ঃ চাঁদে হাঁটা প্রথম মানুষ কে?
উত্তর ঃ চাঁদে হাঁটা প্রথম মানুষ "নীল আর্মস্ট্রং" (Neil Armstrong)।
প্রশ্ন ঃ চাঁদে হাঁটা দ্বিতীয় মানুষ কে?
উত্তর ঃ চাঁদে হাঁটা দ্বিতীয় মানুষ "বাজ আলড্রিন" (Buzz Aldrin)।
প্রশ্ন ঃ চন্দ্রযাত্রা মিশনের নাম কি?
উত্তরঃ চন্দ্রযাত্রা মিশনের নাম এপোলো ১১ (Apollo 11)।
প্রশ্ন ঃ অ্যাপোলো ১১ কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
উত্তর ঃ এপোলো ১১ (Apollo 11) ১৬ জুলাই ১৯৬৯ সালে উৎক্ষেপণ করা হয়।
প্রশ্ন ঃ নীল আর্মস্ট্রং কত তারিখে চাঁদে অবতরণ করেন?
উত্তর ঃ নীল আর্মস্ট্রং ২০ জুলাই ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেন।
প্রশ্ন ঃ চাঁদের যে স্থানে অবতরণ করেন তার নাম কি?
উত্তর ঃ চাঁদের যে স্থানে অবতরণ করেন তার নাম "Sea of Tranquility".
প্রশ্ন ঃ যে রকেটে করে চাঁদে নামেন তার নাম কি/
উত্তর ঃ যে রকেটে করে চাঁদে নামেন তার "স্যাটার্ন ভি রকেট" (Saturn V Rocket)।
প্রশ্ন ঃ Lunar Module এর গুরুত্বপূর্ণ অংশের নাম কি?
উত্তর ঃ Lunar Module এর গুরুত্বপূর্ণ অংশের নাম "Eagle"।
প্রশ্ন ঃ Command Module এর গুরুত্বপূর্ণ অংশের নাম কি?
উত্তর ঃ Command Module এর গুরুত্বপূর্ণ অংশের নাম "Columbia"।
প্রশ্ন ঃ তৃতীয় মহাকাশচারীর নাম কি?
উত্তর ঃ তৃতীয় মহাকাশচারীর নাম 'মাইকেল কলিন্স' "Michael Collins"।
প্রশ্ন ঃ নীল আর্মস্ট্রং ও এর সঙ্গীরা কত তারিখে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন?
উত্তর ঃ নীল আর্মস্ট্রং ও তাঁর সঙ্গীরা ২৪ জুলাই ১৯৬৯ সালে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন।
প্রশ্ন ঃ প্রথম চন্দ্রযাত্রা মিশনের সময়কাল ছিল কত দিন?
উত্তর ঃ প্রথম চন্দ্রযাত্রা মিশনের সময়কাল ছিল ৮ দিন ৩ ঘণ্টা ১৮ মিনিটের কিছু বেশি।
উপসংহার
মানুষের চাঁদে যাওয়া ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে দেখা একটি স্বপ্নের বাস্তব রূপ। ১৯৬৯ সালের ১৬ জুলাই পৃথিবী থেকে অ্যাপোলো ১১ (Apollo 11) যাত্রা শুরু করার মাত্র চার দিন পর ২০ জুলাই নীল আর্মস্ট্রং (Neil Armstrong) চাঁদের মাটিতে প্রথম মানুষের পদচিহ্ন তৈরি করেন। সেই পদচিহ্ন শুধু চাঁদের মাটিতেই পড়েনি, এটি মানব সভ্যতার ইতিহাসেও একটি স্থায়ী চিহ্ন রেখে গেছে।
প্রিয় পাঠক বৃন্দ, চাঁদে প্রথম মানুষ নীল আর্মস্ট্রং ও অ্যাপোলো ১১ এর ইতিহাস সম্পর্কিত আজকের আর্টিকেলটি পড়ে আপনারা এ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরা এতথ্যগুলো জানতে পারেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url