সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আজকের আর্টিকেলটিতে আপনাকে সু-স্বাগতম। আজকের এই লেখার মাধ্যমে আপনাকে জানাবো বাংলাদেশের প্রখ্যাত ও প্রসিদ্ধ দুইটি শহর তথা তাঁত শিল্প ও মিল্ক ভিটার শহর খ্যাত সিরাজগঞ্জের সাথে বাংলাদেশের মসলিন শাড়ির জন্য বিখ্যাত, সর্ববৃহৎ ও রাজধানী শহর ঢাকার ট্রেন যোগাযোগ সম্পর্কে।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
ঐতিহাসিক যমুনা সেতুর পশ্চিম তীরে অবস্থিত সিরাজগঞ্জ থেকে ঐতিহ্যের শহর রাজধানী ঢাকাতে যাওয়ার জন্য বাস-ট্রেনসহ বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আরামদায়ক যোগাযোগ মাধ্যম হলো ট্রেন। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন সিরাজগঞ্জ টু ঢাকা রুটে ট্রেনের নাম, সময়সূচী, ট্রেনের ভাড়া এবং টিকিট কাটার নিয়মসহ বিভিন্ন বিষয় সম্পর্কে।

পেজ সুচিপত্র

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের নাম

প্রিয় পাঠক বৃন্দ আপনারা যারা ট্রেনযোগে সিরাজগঞ্জ টু ঢাকা যেতে চান তাদের সর্বপ্রথম যেটি জানা দরকার সেটি হলো ট্রেনের নাম অর্থাৎ সিরাজগঞ্জ টু ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলোর নাম। ট্রেনগুলোর নাম দেখেই আপনারা সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের ভাড়া, সময়সূচি ও টিকিট কাটার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারবেন। এখন আপনাদেরকে জানিয়ে দেবো সিরাজগঞ্জ থেকে মেগা সিটি ঢাকার মধ্যে যে ট্রেনগুলো চলাচল করে তার নাম। উক্ত ট্রেনগুলোর নাম নিম্নে প্রদান করা হলো।

  • ১.পদ্মা এক্সপ্রেস,
  • ২.সিল্কসটি এক্সপ্রেস,
  • ৩.বনলতা এক্সপ্রেস,
  • ৪.মধুমতি এক্সপ্রেস,
  • ৫.ধুমকেতু এক্সপ্রেস।

উক্ত ট্রেনগুলো সবই সময়সূচী অনুযায়ী সিরাজগঞ্জ টু ঢাকা রুটে চলাচল করে।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের সময়সূচী জানাটা জরুরি একটি বিষয়। কেননা আপনারা যারা ট্রেন যোগে সিরাজগঞ্জ টু ঢাকা যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সময়সূচি অনুযায়ী রেলওয়ে স্টেশনে উপস্থিত হতে হবে। তারপরে জার্নি শুরু। এই সময়সুচী দেখেই ট্রেনের টিকিট কাটতে হবে। অনেকে আছেন যারা সকালে জার্নি পছন্দ করেন, কেউ কেউ বিকালে কেউবা আছেন রাত্রে ট্রেন জার্নি পছন্দ করেন। এই সময়সূচি দেখে আপনারাই নির্ধারণ করবেন কোন সময়ে জার্নি করবেন। সেই অনুসারে ট্রেনের টিকিট কাটতে হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে এই ট্রেনগুলো। আপনার জার্নিকে আনন্দময় ও মনোমুগ্ধকর করার জন্য ট্রেন চলাচলের সময়সূচী নিম্নে চার্ট আকারে প্রদান করা হলো।

ট্রেনের নাম

ছাড়ার স্টেশনের নাম

ছাড়ার সময়

শেষ গন্তব্য

পৌঁছার সময়

 ছুটি / বন্ধের দিন দিন

বনলতা এক্সপ্রেস ৭৯২ 

শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ

 সকাল ৯.০০টা 

ঢাকা

সকাল ১২ টা ৩০ মিনিট

 শুক্রবার

সিল্কসটি এক্সপ্রেস ৭৫৪

শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ

সকাল ৯ টা ৪০ মিনিটে

 ঢাকা

দুপুর ২ টা ৩০ মিনিটে

 রবিবার

পদ্মা এক্সপ্রেস ৭৬০

শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ

সকাল ৬ টা ৪০ মিনিট

 ঢাকা

সকাল ৯ টা ৪০ মিনিট

 মঙ্গলবার

ধুমকেতু এক্সপ্রেস ৭৭০

শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ

রাত ১ টা ২০ মিনিট

 ঢাকা

ভোর ৪ টা ৫০ মিনিট

 বুধবার

মধুমতি এক্সপ্রেস ৭৫৬

 শহীদ এম মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ

সকাল ৭ টা ৪০ মিনিট

 ঢাকা

সকাল ১০.০০ টা

 বৃহস্পতিবার

বি ঃ দ্র ঃ ট্রেনের এই সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন ঃ রাজশাহী টু পঞ্চগড় ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনে নিন।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম জানার জন্য এখানে পড়ে বিস্তারিতভাবে জেনে নিন। যারা ট্রেন যোগে সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে চান তাদের জন্য টিকিট করার নিয়ম টা জানা জরুরী। সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের টিকিটের ক্রাইসিস থাকার জন্য দু-চার দিন আগে থেকে টিকিট কেটে নেওয়া ভালো। সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকেট দুইটি পদ্ধতিতে কাটা যায়। একটি হলো স্বশরীরে স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে টিকিট কাটা যায়, অন নিয়মটো হলো বাংলাদেশ রেলসেবা এ্যপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ঘরে বসে স্বাচ্ছন্দে ও নিরাপদে টিকেট ক্রয় করা যায়। অনলাইনে টিকিট ক্রয় করার নিয়ম জানার জন্য নিম্নোক্ত আর্টিকেলটি পড়ুন।

আরো পড়ুন ঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের ভাড়া

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের ভাড়া জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। এই আর্টিকেলটি পুরোপুরি পড়ুন তাহলে সিরাজগঞ্জ থেকে ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা আপনি পেয়ে যাবেন। প্রিয় যাত্রীগণ আপনারা জানেন ট্রেনের ভাড়া রেলপথের দূরত্ব, এসি, নন-এসি কামরা, শোভন কামরা, শোভন চেয়ার ও আসন বিন্যাসের উপর নির্ভর করে টাকার পরিমাণ কম-বেশি হয়। উক্ত বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃকের সিরাজগঞ্জ টু ঢাকা রুটের নির্ধারিত ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা হলো।

বগির ধরন / আসন বিভাগ

ভাড়া বা টিকিটের মূল্য প্রতি সিটের জন্য

শোভন

২৩০/- ও ২৭৫/-টাকা

শোভন চেয়ার ও প্রথম চেয়ার

২৭৫/- টাকা ও ৫১৯/- টাকা

প্রথম সিট

৪২০/-  টাকা

স্নিগ্ধা এবং স্নিগ্ধা চেয়ার

৪৫৬/- ও ৫২৫/- এবং ৭০৩/- টাকা 

এসি সিট ও এসি বার্থ

৫৮২/- টাকা ও ৯৭৩/- টাকা

বি ঃ দ্র ঃ ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

সিরাজগঞ্জ টু ঢাকা রুটের সিল্কসিটি ট্রেন সম্পর্কে কিছু কথা

সিরাজগঞ্জ টু ঢাকা রুটে সিল্কসিটি এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু কথা জেনে রাখা জরুরী। আপনি যে ট্রেনে জার্নি করবেন সেই ট্রেন সম্পর্কে কিছু তথ্য আপনার জেনে থাকা ভালো। সিল্কসিটি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন। এই ট্রেনটি সিল্কের নগরী ও পরিচ্ছন্ন-পরিপাটি শহর রাজশাহী থেকে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম ও মেগাসিটি রাজধানী শহর ঢাকার মাঝে চলাচল করে।

আরও পড়ুন ঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।

অত্যাধুনিক ও বিলাসবহুল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১৪ আগস্ট ২০০৩ সালে উদ্বোধনী যাত্রা শুরু করে অদ্যাবধি রেল সেবায় পরিচালিত হচ্ছে। পরবর্তী সময়ে রাজশাহী টু ঢাকা রুটে আরো ৪ টি ট্রেন যুক্ত হয়। বনলতা এক্সপ্রেস, ধুমকেত এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যমুনা সেতু হয়ে এবং মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচল করে।

এই ট্রেনগুলো চলার পথে যমুনা সেতুর দুই পাশের রাজশাহী ও ঢাকা বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এই ৭ টি জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনগুলোতে ৪ টি এসি কোচ (কামরা), ২ টি পাওয়ারকার ও ৭ টি নন এসি বা সাধারণ কোচ (কামরা) সহ মোট ১৩ টি কম্পার্টমেন্ট বা কামরা রয়েছে।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেন যে সকল স্টেশনে বিরতি দেয়

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেন সম্পর্কে যে সকল তথ্যগুলো জানা থাকলে আপনার জার্নিকে আরও আনন্দময় ও মনমুগ্ধকর করে তুলবে। সেগুলোর মধ্যে একটি অন্যতম তথ্য হলো এই রুটের ট্রেনগুলো কোন কোন স্টেশনে বিরতি দেয় সেটা জানলে আপনার ভালো লাগবে। এই স্টেশনগুলো যখন আপনি দেখবেন তখন আপনার আরও মজা লাগবে। নিম্নে স্টেশনগুলোর নাম সিরাজগঞ্জ থেকে ধারাবাহিকভাবে ঢাকা পর্যন্ত উল্লেখ করা হলো।

  1. শহীদ এম মনসুর আলী,কডডা, সিরাজগঞ্জ,
  2. বঙ্গবন্ধু সেতু পশ্চিম,
  3. বঙ্গবন্ধু সেতু পূর্ব,
  4. টাঙ্গাইল,
  5. মির্জাপুর,
  6. জয়দেবপুর,
  7. ঢাকা বিমান বন্দর স্টেশন,
  8. কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা (যাত্রা শেষ)।

আরও পড়ুন ঃ রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেটে ভাড়ার জেনে নিন।

সিরাজগঞ্জ টু ঢাকা রেলপথে দূরত্ব কত 

সিরাজগঞ্জ টু ঢাকা রুটে ট্রেনে চলাচলকারী যাত্রীরা চিন্তা করেন যে, সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব রেলপথে কত কিলোমিটার? কত সময় লাগবে ঢাকা যেতে ইত্যাদি। আপনাদের চিন্তার অবসান ঘটানোর জন্যই এ পর্বটি লেখা। সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনে যাওয়া সত্যিই খুব মজার, খুব আনন্দের। ট্রেনের মনমুগ্ধকর শব্দ দূরত্ব কোন কিছু মনেই হয় না। রেলপথে সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১৫০ কিলোমিটার।

আরও পড়ুন ঃ খুলনা টু রাজশাহী ট্রেনের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে 

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের যেতে কত সময় লাগে এটি জানার জন্য একটু ধৈর্য সহকারে নিচের দিকে পড়ুন। সিরাজগঞ্জ টু ঢাকা রুটে চলমান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর গড় গতিবেগ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এই গতিবেগ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার। ট্রেনের গতি ও দূরত্বের বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত সময় সিরাজগঞ্জ টু ঢাকা রুটের জন্য ৩ ঘন্টা ৩০ মিনিট। সিরাজগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ৩ ঘন্টা ৩০ মিনিট।

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা প্রশ্ন-উত্তর

সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেন চলাচল সম্পর্কে আপনারা কিছু সাধারণ প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। এই প্রশ্নগুলো খুবই সাধারণ হলেও বেশ গুরুত্ব বহন করে। গুরুত্বের দিক বিবেচনা করেই কিছু সাধারন প্রশ্নোত্তর নিয়ে সাধারণ জিজ্ঞাসা পর্বটি সাজানো। আপনারা যদি একটু নিচের দিকে পড়েন তাহলে এ বিষয়গুলো জানতে পারবেন। 

প্রশ্ন ঃ সিরাজগঞ্জ টু ঢাকা রুটে সিল্কসিটিসহ অন্যান্য ট্রেনগুলো কোন দিন বন্ধ থাকে?

উত্তর ঃ সিল্কসিটিসহ অন্যান্য ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ থাকে।

প্রশ্ন ঃ এই এক্সপ্রেস ট্রেনগুলোতে খাবারের সুবিধা আছে কি?

উত্তর ঃ জ্বি, এই এক্সপ্রেস ট্রেনগুলোতে বিল প্রধান সাপেক্ষে খাবারের সুবিধা আছে।

প্রশ্ন ঃ রেলপথে সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কত কিলোমিটার?

উত্তর ঃ রেলপথে সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১৫০ কিলোমিটার।

প্রশ্ন ঃ ট্রেন যোগে সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে কত সময় লাগে?

উত্তর ঃ ট্রেন যোগের সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে ৩ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।

প্রশ্ন ঃ সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়?

উত্তর ঃ সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের টিকেট সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টারে কাটতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে নিরাপদে ঘরে বসে কাটতে পারবেন।

উপসংহার

প্রিয় পাঠক বৃন্দ, সিরাজগঞ্জ টু ঢাকা ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে এ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও উপকৃত হয়েছেন। এ রকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও এতথ্যগুলো জানতে পারে। 

প্রিয় পাঠক বৃন্দ, ট্রেন জার্নি সত্যিই আনন্দের এবং মনোমুগ্ধকর। তবে যাত্রাপথে একটু অসচেতন হলেই বিভিন্ন সমস্যা হতে পারে। তাই সব সময় সচেতন থাকবেন, অন্যের দেওয়া কোন কিছু খাবেন না। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনার ট্রেন যাত্রা শুভ হোক। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url