রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আজকের আর্টিকেলটিতে আপনাকে সু-স্বাগতম। আজকের এই লেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভাগীয় শহর রাজশাহীর সাথে জেলা শহর সিরাজগঞ্জরে ট্রেন যোগাযোগ সম্পর্কে।
রাজশাহী টু সিরাজগঞ্জ শহর সরাসরি কোন ট্রেন চলে না। সিরাজগঞ্জ শহরে যাওয়ার জন্য শহীদ এম মুনসুর আলী স্টেশনে নেমে সেখান থেকে সিএনজি যোগে শহরে যেতে হয়। আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের নাম? ট্রেনের সময়সূচী ও ভাড়াসহ বিভিন্ন বিষয় সম্পর্কে।পেজ সুচিপত্র
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের নাম
প্রিয় পাঠক বৃন্দ আপনারা যারা ট্রেনযোগে রাজশাহী থেকে সিরাজগঞ্জ (শহীদ এম মুনসুর আলী স্টেশন) যেতে চাচ্ছেন তাদের সর্বপ্রথম যেটি জানা দরকার সেটি হলো ট্রেনের নাম অর্থাৎ রাজশাহী টু সিরাজগঞ্জ রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলোর নাম। আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো সিল্ক সিটি রাজশাহী থেকে সিরাজগঞ্জের মধ্যে যে ট্রেনগুলো চলাচল করে তার নাম। উক্ত ট্রেনগুলোর নাম নিম্নে প্রদান করা হলো।
- ১.পদ্মা এক্সপ্রেস,
- ২.সিল্কসটি এক্সপ্রেস,
- ৩.বনলতা এক্সপ্রেস,
- ৪.মধুমতি এক্সপ্রেস,
- ৫.ধুমকেতু এক্সপ্রেস।
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী জানাটা জরুরি একটি বিষয়। কেননা আপনারা যারা ট্রেন যোগে রাজশাহী থেকে সিরাজগঞ্জ যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সময়সূচি অনুযায়ী রেলওয়ে স্টেশনে উপস্থিত হতে হবে। এই সময়সুচী দেখেই ট্রেনের টিকিট কাটতে হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে এই ট্রেনগুলো। আপনার জার্নিকে আনন্দময় ও মনোমুগ্ধকর করার জন্য ট্রেনের সময়সূচী নিম্নে চার্ট আকারে প্রদান করা হলো।
ট্রেনের নাম | ছাড়ার স্টেশনের নাম | ছাড়ার সময় | থামার স্টেশন | পৌঁছার সময় | ছুটি / বন্ধের দিন দিন |
বনলতা এক্সপ্রেস ৭৯২ | রাজশাহী | সকাল ৭.০০টা | ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ | সকাল ৯ টা ৩০ মিনিট | শুক্রবার |
সিল্কসটি এক্সপ্রেস ৭৫৪ | রাজশাহী | সকাল ৭ টা ৪০ মিনিটে | ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ | দুপুর ৯ টা ৫০ মিনিট | রবিবার |
পদ্মা এক্সপ্রেস ৭৬০ | রাজশাহী | ভোর ৪ টা ৪০ মিনিট | ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ | সকাল ৬ টা ৫০ মিনিট | মঙ্গলবার |
ধুমকেতু এক্সপ্রেস ৭৭০ | রাজশাহী | রাত ১১ টা ২০ মিনিট | ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ | রাত ১ টা ৫০ মিনিট | বুধবার |
মধুমতি এক্সপ্রেস ৭৫৬ | রাজশাহী | সকাল ৬ টা ৪০ মিনিট | ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন, সিরাজগঞ্জ | সকাল ৮ তা ৫০ মিনিট | বৃহস্পতিবার |
বি ঃ দ্র ঃ ট্রেনের এই সময়সূচী যেকোন সময় পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন ঃ রাজশাহী টু পঞ্চগড় ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনে নিন।
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের টিকিট কাটার নিয়ম
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের টিকিট কাটার নিয়ম জানার জন্য এখানে পড়ে বিস্তারিত ভাবে জেনে নিন। যারা ট্রেন যোগে রাজশাহী থেকে সিরাজগঞ্জ যেতে চান তাদের জন্য টিকিট করার নিয়ম জানা জরুরী। রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের টিকিটের ক্রাইসিস থাকার কারণে দু-চার দিন আগে থেকে টিকিট কেটে নেওয়া ভালো। রাজশাহী থেকে সিরাজগঞ্জ যাওয়ার জন্য ট্রেনের টিকেট দুইটি পদ্ধতিতে কাটা যায়। একটি হলো স্বশরীরে স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টার থেকে টিকিট কাটা যায়, অন্যটি হলো বাংলাদেশের রেলসেবা এ্যপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ঘরে বসে স্বাচ্ছন্দে ও নিরাপদে টিকেট ক্রয় করা যায়। অনলাইনে টিকিট ক্রয় করার নিয়ম জানার জন্য নিম্নোক্ত আর্টিকেলটি পড়ুন।
আরো পড়ুন ঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের ভাড়া
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের ভাড়া জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। আপনি এই আর্টিকেলটি পুরোপুরি পড়ুন তাহলে রাজশাহী থেকে সিরাজগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা পেয়ে যাবেন। প্রিয় যাত্রীগণ আপনারা জানেন ট্রেনের ভাড়া রেলপথের দূরত্ব, এসি, নন-এসি কামরা, শোভন কামরা, শোভন চেয়ার ও আসন বিন্যাসের উপর নির্ভর করে টাকার পরিমাণ কম বেশি হয়। উক্ত বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক রাজশাহী টু সিরাজগঞ্জ (শহীদ এম মুনসুর আলী স্টেশনে) নির্ধারিত ভাড়ার তালিকা নিম্নে প্রদান করা হলো।
সিটের ধরন / আসন বিভাগ | ভাড়ার টাকা/টিকিটের মূল্য(প্রতি সিট) |
শোভন চেয়ার | ২০৬/-টাকা |
স্নিগ্ধা | ৪১২/- টাকা |
প্রথম সিট | ৫৯৮/- টাকা |
এসি | ৫২৭/- টাকা |
এসি বার্থ | ৯৮৭/- টাকা |
বি ঃ দ্র ঃ ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন ঃ খুলনা টু রাজশাহী ট্রেনের নাম সময়সূচী টিকিট ও ভাড়া জেনে নিন।
রাজশাহী টু সিরাজগঞ্জ রুটের সিল্কসিটি ট্রেন সম্পর্কে কিছু কথা
রাজশাহী টু সিরাজগঞ্জ রুটে সিল্কসিটি এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু কথা জেনে রাখা জরুরী। আপনি যে ট্রেনে জার্নি করবেন সেই ট্রেন সম্পর্কে কিছু তথ্য আপনার জেনে থাকা ভালো। সিল্কসিটি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম একটি ট্রেন। এই ট্রেনটি সিল্কের নগরী ও পরিচ্ছন্ন-পরিপাটি শহর রাজশাহী থেকে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম ও মেগাসিটি রাজধানী শহর ঢাকার মাঝে চলাচল করে।
আরও পড়ুন ঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের নাম সময়সূচী ও ভাড়া জেনে নিন।
অত্যাধুনিক ও বিলাসবহুল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১৪ আগস্ট ২০০৩ সালে উদ্বোধনী যাত্রা শুরু করে অদ্যাবধি রেল সেবায় পরিচালিত হচ্ছে। পরবর্তী সময়ে রাজশাহী টু ঢাকা রুটে আরো ৪ টি ট্রেন যুক্ত হয়। বনলতা এক্সপ্রেস, ধুমকেত এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যমুনা সেতু হয়ে এবং মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে চলাচল করে।
এই ট্রেনগুলো চলার পথে যমুনা সেতুর দুই পাশের রাজশাহী ও ঢাকা বিভাগের রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এই ৭ টি জেলাকে সংযুক্ত করেছে। এই ট্রেনগুলোতে ৪ টি এসি কোচ (কামরা), ২ টি পাওয়ারকার ও ৭ টি নন এসি বা সাধারণ কোচসহ (কামরা) মোট ১৩ টি কম্পার্টমেন্ট বা কামরা রয়েছে।
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেন যে সকল স্টেশনে বিরতি দেয়
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেন সম্পর্কে যে সকল তথ্যগুলো জানা থাকলে আপনার জার্নিকে আরও আনন্দময় ও মনমুগ্ধকর করে তুলবে। সেগুলোর মধ্যে একটি অন্যতম তথ্য হলো এই রুটের ট্রেনগুলো কোন কোন স্টেশনে বিরতি দেয় সেটা জানলে আপনার আরো ভালো লাগবে। রাজশাহী টু সিরাজগঞ্জ রুটে ট্রেন চলাচল পথে যে সকল স্টেশনগুলোতে বিরতি দেয় বা যে সকল স্টেশনে ট্রেনগুলোতে যাত্রী উঠানামা করতে পারে। এটি আপনি একজন যাত্রী হিসেবে আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য। এই স্টেশনগুলো যখন আপনি দেখবেন তখন আপনার আরও মজা লাগবে। নিম্নে স্টেশনগুলোর নাম রাজশাহী থেকে ধারাবাহিকভাবে সিরাজগঞ্জ পর্যন্ত উল্লেখ করা হলো।
- রাজশাহী স্টেশন থেকে যাত্রা শুরু,
- আব্দুলপুর জংশন,
- ইশ্বরদী বাইপাস,
- চাটমোহর,
- বড়াল ব্রীজ ,
- উল্লাপাড়া,
- জামতৈল জংশন,
- শহীদ এম মনসুর আলী (সিরাজগঞ্জ),
- বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন।
আরও পড়ুন ঃ রাজশাহী টু খুলনা ট্রেনের নাম সময়সূচী টিকেটে ভাড়ার জেনে নিন।
রাজশাহী টু সিরাজগঞ্জ রেলপথে দূরত্ব কত
রাজশাহী টু সিরাজগঞ্জ রুটে ট্রেনে চলাচলকারী যাত্রীরা সবসময় একটা জিনিস চিন্তা করেন যে, রাজশাহী থেকে সিরাজগঞ্জ রেলপথে দূরত্ব কত কিলোমিটার? কত সময় লাগবে সিরাজগঞ্জ যেতে ইত্যাদি বিষয়গুলো। আপনাদের চিন্তার অবসান ঘটানোর জন্যই এ পর্বটি লেখা রাজশাহী টু সিরাজগঞ্জ রেলপথে যাওয়া সত্যিই খুব মজার খুব আনন্দের। ট্রেনের মনমুগ্ধকর শব্দ দূরত্ব কোন কিছু মনেই হয় না। রেলপথে রাজশাহী থেকে সিরাজগঞ্জের দূরত্ব ১৫০ কিলোমিটার।
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনে যেতে কত সময় লাগে
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের যেতে কত সময় লাগে এটি জানার জন্য একটু ধৈর্য সহকারে নিচের দিকে পড়ুন। রাজশাহী টু সিরাজগঞ্জ রুটে চলমান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর গড় গতিবেগ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এই গতিবেগ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার। ট্রেনের গতি ও দূরত্বের বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত সময় রাজশাহী টু সিরাজগঞ্জ রুটের জন্য ২ ঘন্টা ১০ মিনিট। রাজশাহী থেকে ট্রেনে সিরাজগঞ্জ পৌঁছাতে সময় লাগে ২ ঘন্টা ১০ মিনিট।
রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা বা প্রশ্ন-উত্তর
রাজশাহী টু সিরাজগঞ্জ রুটের ট্রেন চলাচল সম্পর্কে আপনার কিছু সাধারণ প্রশ্ন গুগলে সার্চ করে থাকেন। এই প্রশ্নগুলো খুবই সাধারণ হলেও বেশ গুরুত্ব বহন করে। গুরুত্বের দিক বিবেচনা করেই কিছু সাধারন প্রশ্নোত্তর নিয়ে সাধারণ জিজ্ঞাসা পরবর্তী সাজানো আপনার যদি একটু নিচের দিকে পড়েন তাহলে এ বিষয়গুলো জানতে পারবেন।
প্রশ্ন ঃ রাজশাহী টু সিরাজগঞ্জ রুটে সিল্কসিটিসহ অন্যান্য ট্রেনগুলো কোন দিন বন্ধ থাকে?
উত্তর ঃ সিল্কসিটিসহ অন্যান্য ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ থাকে।
প্রশ্ন ঃ এই এক্সপ্রেস ট্রেনগুলোতে খাবারের সুবিধা আছে কি?
উত্তর ঃ জ্বি, এই এক্সপ্রেস ট্রেনগুলোতে বিল প্রধান সাপেক্ষে খাবারের সুবিধা আছে।
প্রশ্ন ঃ রেলপথে রাজশাহী থেকে সিরাজগঞ্জের দূরত্ব কত কিলোমিটার?
উত্তর ঃ রেলপথে রাজশাহী থেকে সিরাজগঞ্জের দূরত্ব ১৫০ কিলোমিটার।
প্রশ্ন ঃ ট্রেন যোগে রাজশাহী থেকে সিরাজগঞ্জ যেতে কত সময় লাগে?
উত্তর ঃ ট্রেন যোগের রাজশাহী থেকে সিরাজগঞ্জ যেতে ২ ঘন্টা ১০ মিনিট সময় লাগে।
প্রশ্ন ঃ রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয়?
উত্তর ঃরাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের টিকেট রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টারে কাটতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে নিরাপদে ঘরে বসে কাটতে পারবেন।
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, রাজশাহী টু সিরাজগঞ্জ ট্রেনের নাম সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে এ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিন যেন তারা এই তথ্যগুলো জানতে পারে।
এ সম্পর্কিত আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জার্নিতে সবসময় সচেতন থাকবেন, অন্যের দেওয়া কোন কিছু খাবেন না। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনার ট্রেন যাত্রা শুভ হোক। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url