নেইমার জুনিয়র ফুটবলে এক জাদুকরের নাম

নেইমার জুনিয়র ফুটবলে এক জাদুকরের নাম। পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর সান্তোস শহরে জন্ম গ্রহণ করেন। ছোটবেলাতেই "নতুন পেলে" উপাধি পান এই ফুটবলার। তার অসাধারণ স্কিল, ড্রিবলিং আর গোল করার ক্ষমতা দিয়ে নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম আইকনে পরিণত করেছেন।

নেইমার জুনিয়র ফুটবলে এক জাদুকরের নাম

আজকের আর্টিকেলটি পড়লে আপনারা জানতে পারবেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার আধুনিক ফুটবলের অন্যতম জাদুকর নেইমারের ফুটবলে পদার্পণের সময়কাল, গোল সংখ্যা, কৃতিত্ব ও অর্জনসহ নেইমার সম্পর্কে বিভিন্ন তথ্যাবলি। তো বন্ধুরা ফুটবলের অন্যতম পারফরমার নেইমার জুনিয়র সম্পর্কে জানার জন্য আজকের আর্টিকেলটি পুরোপুরি পড়ুন।

পেজ সূচীপত্র

নেইমার জুনিয়র ফুটবলে এক জাদুকরের নাম

সান্তোসের স্টিট ফুটবল থেকে উঠে আসা নান্দনিক ড্রিবলিং ও ফুটবলে জাদুকরের নৈপুণ্যের দাবিদার নেইমার জুনিয়রের প্রতিভার শুরু ২০০৯ সালে, মাত্র ১৭ বছর বয়সে সান্তোসের মূল দলে অভিষেকের মাধ্যমে।  

নেইমার জুনিয়রের অর্জন

খুব অল্প সময়ে নান্দনিক ফুটবলের মাধ্যমে কোটি ভক্তের হৃদয় জয় করা আধুনিক ফুটবলের জাদুকর বনে যাওয়া নেইমার জুনিয়রের অর্জনগুলো নিম্নরুপ - 

  • ৩ বার ক্যাম্পিওনাতো পাউলিস্তা,
  • ১ বার কোপা দো ব্রাজিল,
  • ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস,
  • ব্যক্তিগত অর্জন ঃ ২০১১ ও ২০১২ সালে টানা দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার,
  • ২০১১ সালে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড,
  • পরিসংখ্যান ঃ ১৩৬ ম্যাচে ৭০ গোল,
  • সান্তোসেই সে বিশ্বকে দেখায় ফুটবলের জাদু।

নেইমার জুনিয়র বনাম বার্সেলোনা

MSN এর স্বর্ণযুগ ঃ ২০১৩ থেকে ২০১৭ সাল। ২০১৩ সালে ৫৭.১ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে। "MSN" ত্রয়ী গড়ে তোলে যা ফুটবল ইতিহাসের সেরা আক্রমণভাগগুলোর একটি।

  • অর্জন ঃ ২ বার লা লিগা,
  • ৩ বার কোপা দেল রে,
  • ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল। ইত্যাদি।
  • স্মরণীয় মুহূর্ত ঃ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে PSG 'র বিপক্ষে ৬-১ এর ঐতিহাসিক কামব্যাকে ২ গোল ও ১ টি অ্যাসিস্ট
  • পরিসংখ্যান ঃ ১৮৬ ম্যাচে ১০৫ গোল, ৫৯ অ্যাসিস্ট। ইত্যাদি।

নেইমার জুনিয়র বনাম PSG

বিশ্ব রেকর্ড ট্রান্সফার ও ইনজুরি ঃ ২০১৭ থেকে ২০২৩ সাল

২০১৭ সালের ৩ আগস্ট ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ দিয়ে PSG (প্যারিস সেন্ট জার্মেই) তাকে কিনে নেয়। এটি তখনকার ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার ছিল।

  • অর্জন ঃ ৫ বার লিগ ওয়ান,
  • ৩ বার কুপ দে ফ্রান্স,
  • ২ বার কুপ দে লা লিগ। ইত্যাদি।
  • স্মরণীয় মুহূর্ত ঃ ২০২০ সালে ক্লাবের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলেন।
  • পরিসংখ্যান ঃ ১৭৩ ম্যাচে ১৮ গোল, ৭০ অ্যাসিস্ট ।

এই সময়ে বারবার হাঁটু ও গোড়ালির ইনজুরি তার ক্যারিয়ারের গতি থামিয়ে দেয়।

নেইমার জুনিয়র বনাম আল হিলাল

নতুন অধ্যায়ের শুরু ২০২৩ থেকে, ২০২৩ সালে ফ্রি ট্রান্সফারে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেন।  ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ACL ইনজুরিতে পড়ে প্রায় ১ বছর মাঠের বাইরে ছিলেন নান্দনিক ফুটবলের এই জাদুকর। সুস্থ হয়ে ২০২৪ সালের শেষে আবারও মাঠে ফিরেন নেইমার।

নেইমার জুনিয়র বনাম ব্রাজিল জাতীয় দল

আধুনিক ও নান্দনিক ফুটবলের জাদুকর নেইমার ব্রাজিল জাতীয় দলে যোগ দেয়ার পরে যতগুলো অর্জন সেগুলো নিম্নে আলোচনা করা হলো - 

  • রেকর্ড ও আবেগ  ২০১০ থেকে
  • ২০১০ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক,
  • ২০১৩ সালে কনফেডারেশন্স কাপ জয় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় "গোল্ডেন বল" অর্জন,
  • ২০১৬ সালে রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে প্রথম অলিম্পিক স্বর্ণপদক এনে দেন,
  • ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ সহ মোট ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ,
  • ২০২৬ বিশ্বকাপ ঃ দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে ১ গোল করেন। কিন্তু ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এই ম্যাচে সে অধিনায়ক ছিল না।
  • রেকর্ড ঃ ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর পেলের ৭ গোলের রেকর্ড ভেঙে ৭৯+ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার।

নেইমার জুনিয়রের খেলার ধরন

নেইমার শুধু গোলদাতাই নয়, সে ফুটবলের একজন শিল্পী। তার এলাস্টিকো, স্টেপওভার, নো-লুক পাস এবং ফ্রি-কিক দেখলে মনে হয় বলটা তার পায়ের সাথে লেগে আছে। নান্দনিক ফুটবলের গতি, ড্রিবলিং আর সৃজনশীলতার মিশ্রণে সে ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে স্মৃতিতে অম্লান। তার পেনাল্টি কিকগুলো গোলকিপার ফাঁকি দিয়ে কিভাবে যে জালে জড়িয়ে যায় সেটি গোলরক্ষক যেন বুঝতেই পারেনা। এটা একমাত্র নেইমারের পক্ষেই সম্ভব।

উপসংহার

আধুনিক ফুটবলের জাদুকর নেইমারের ক্যারিয়ার প্রতিভা, সাফল্য এবং ইনজুরি সংগ্রামের গল্প। ইনজুরি না থাকলে হয়তো তার ঝুলিতে আরও দু-একটি ব্যালন ডি'অরও থাকতো। এত বাধা-বিপত্তি ও ইনজুরির পরেও সে প্রমাণ করেছে ফুটবল শুধু জেতার জন্য নয়, আনন্দ দেওয়ার জন্যও। ফুটবলের নান্দনিক ড্রিবলিং ও জাদুকরী নৈপুণ্যে বিশ্বের কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নেইমার।

সে শুধু ব্রাজিলের কাছে না, পুরো বিশ্বের কাছে ফুটবলের আনন্দ, স্কিল আর স্টাইলের প্রতীক। আজ বিশ্বের প্রায় সকল তরুণ এবং ভালো প্লেয়াররা তাকে আইডল মানেন। ৩০+ বয়সেও ২০২৬ বিশ্বকাপে গোল করে সে বুঝিয়ে দিয়েছে "মেনিনো নেয়" এর জাদু এখনও ফুরায়নি। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url