বর্ষাকাল | রচনা বা প্রবন্ধ

বর্ষাকাল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ঋতু। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলা বর্ষ পঞ্জিকা অনুযায়ী আষাঢ় - শ্রাবণ  এই দুই মাস মিলে বর্ষাকাল। এ সময় আকাশে কালো মেঘ জমে এবং প্রায়ই বৃষ্টি নামে। কখনও কখনও টিপটিপ বৃষ্টি পড়ে আবার কখনও ঝমঝম করে মুসল ধারে বৃষ্টি নামে। আনেক সময় আকাশে মেঘের গর্জন শোনা যায়।

বর্ষাকাল রচনা বা প্রবন্ধ

গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর পরই আসে বর্ষাকাল। বর্ষার শুরুতে কালো মেঘে আকাশ ঢেকে গিয়ে ভয়ংকর রূপ ধারন করলেও বৃষ্টি নামার সাথে সাথেই এর সৌন্দর্য অবলোকন করতে ভালো লাগে।  বর্ষাকালে খালবিল ডুবে গেলে গবাদি পশুর খাবারের সংকট দেখা দেয়। শিশুরা বৃষ্টিতে ভিজে আনন্দ-উল্লাশ করে।

সূচিপত্র

বর্ষাকালের প্রকৃতি

বর্ষাকালে প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। বৃষ্টির পানিতে গাছপালা ধুয়ে-মুছে সতেজ হয়ে উঠে। চারদিকে সবুজের সমারোহ দেখা যায়। মাঠ-ঘাট, পুকুর-ডোবা, খাল-বিল ও নদী-নালা পানিতে ভরে যায়। সমুদ্র উত্তাল হয়ে উঠে। এ সময় নদীগুলো খরস্রোতা হয়ে উঠে। বর্ষাকালে বিভিন্ন রকম ফুল ফুটে, বিশেষ করে কদম ফুলের সৌন্দর্য বর্ষাকালের প্রকৃতিকে আরও আকর্ষণীয় ও মনমুগ্ধকর করে তোলে। 🌳🌼

বর্ষাকালের গুরুত্ব

বাংলাদেশের কৃষির জন্য বর্ষাকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতু। বর্ষাকালের অবিরাম বৃষ্টির পানি জমিতে সেচের কাজ করে। বাংলাদেশের সোনালী আঁশ পাটকে প্রক্রিয়াজাত করার জন্য পানিতে ডুবিয়ে রাখা প্রয়োজন হয়। এই বর্ষাকালেই কৃষকেরা সে কাজটি করে থাকেন। কৃষকেরা এই সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করেন। ধানসহ অন্যান্য ফসল ফলানোর জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন হয়। এসময় জেলেরা খোলা পানিতে পর্যাপ্ত মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করে। তাই দেশের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে বর্ষাকালের গুরুত্ব অপরিসীম। 🌾👨‍🌾

বর্ষাকালে ফুল-ফলের সমারহ

বর্ষাকালে প্রকৃতিতে বিভিন্ন রকমের ফুল-ফলের সমারহ দেখা যায়। বিশেষ করে জুঁই, কেয়া, কদম ইত্যাদি ফুল ফোটে। এসময় পেয়ারা, আতা, জামরুল, আনারস এধরনের বিভিন্ন ফলের দেখা মেলে। তখনইতো কবির ভাষায় বলতে মন চায় - 

গুড়ুগুডু ডাকে দেয়া

ফুটিয়ে কদম - কেয়া

ময়ূর পেখম খুলে

সুখে তান ধরেছে।

বর্ষাকালের উপকারিতা

বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টির কারণে বাড়ির চারপাশে বিভিন্ন রকম ময়লা-আবর্জনা বৃষ্টির পানিতে ভাসিয়ে নিয়ে যায় ফলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। বর্ষাকালের বৃষ্টি মাটির পানি ঘাটতি পূরণ করে পর্যাপ্ত ফসল খোলাতে সহায়তা করে। গাছপালা ও ফসলের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে। প্রচণ্ড গরমের পর বৃষ্টি মানুষের মনে স্বস্তি এনে দেয়। খাল-বিল, নদী-নালা পানিতে টুইট-টুম্বুর হয়ে উঠে ফলে প্রাকৃতিক সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। 🚣

বর্ষাকালের অপকারিতা

বর্ষাকালের কিছু অপকারিতাও লক্ষ্য করা যায়। কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাতের কারণে কিছু কিছু ফসলের উৎপাদন কমে যায়। অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যায় কারণে ফসলের  ক্ষতি হয়। ভারী বর্ষণের ফলে রাস্তাঘাট ও নিচু এলাকা পানিতে ডুবে যায়। কোথাও কোথাও জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। বর্ষাকালের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বিভিন্ন ফসল তলিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় কৃষি ফসল, গবাদি-পশু ও বাড়িঘর। মানুষের চলাচলে সমস্যা হয়। অনেক সময় কাঁচা ঘর-বাড়ি ও রাস্তা ধসে পড়ে জনজীবনের বাপক ক্ষতি হয়।👫

গ্রাম-বাংলার বর্ষাকাল

গ্রাম-বাংলার বর্ষাকাল দেখতে খুব সুন্দর লাগে। চারদিকে সবুজ-শ্যামল প্রকৃতি, পানিভরা খাল-বিল এবং নদীতে প্রবল স্রোতের মাঝে বিভিন্ন রংবেরঙের পাল তোলা নৌকা দেখা যায়। অনেক জায়গায় মানুষ নৌকায় চলাচল করে। শিশুরা কাগজের নৌকা ভাসিয়ে আনন্দে মেতে উঠে। এই সময়ে খাল বিলে গ্রামের মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রজাতির (পুটি, চিংড়ি, টাকি, রুই-কাতলা ইত্যাদি) মাছ ধরেন।

উপসংহার

বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতি ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুম। বর্ষাকাল একদিকে যেমন প্রকৃতিকে সুন্দর, সতেজ ও সৌন্দর্যমন্ডিত করে, তেমনি অন্য দিকে মানব জীবনে অনেক উপকার নিয়ে আসে। আবার বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টির কারণে জনজীবনে কিছু সমস্যারও সৃষ্টি হয়। সব মিলিয়ে বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতি ও জীবনের এক অপরিহার্য  ও অবিচ্ছেদ্য অংশ।

প্রিয় পাঠ বৃন্দ, আশা করি বর্ষাকাল সম্পকে আজকের এই রচনাটি পড়ে আপনাদের ভালো লেগেছে ও উপকৃত হয়েছেন। এরকম আরও আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আর্টিকেলটি শেয়ার করে দিন যেন অন্যান্য পাঠক বন্ধুরাও বর্ষাকাল সম্পর্কে জানতে পারেন। রচনা বা প্রবন্ধটি  পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

aksgreenit নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url